বিজেপির হেস্টিংসে বৈঠকে কেন এলেন না মুকুল?
দি নিউজ লায়ন; আজ মঙ্গলবার দলের রাজ্য স্তরের নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অথচ সেই বৈঠকে অনুপস্থিত বিজেপির প্রথমসারির নেতা মুকুল রায় ও তাঁর পুত্র শুভ্রাংশু। নেই বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে এই বৈঠকে মুকুল রায়ের অনুপস্থিতি নিয়ে জোর বিতর্ক তৈরি হলেও তার সদুত্তর দিলেন দিলীপ ঘোষ।
তিনি বলেন, মুকুল রায় অসুস্থ। সদ্য করোনা মুক্ত হয়েছেন। শুধু তাই নয়, তাঁর পরিবারের সবথেকে কাছের মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। আর সেই কারণে মুকুল রায় এই বৈঠকে আসতে পারেননি বলে খবর। যদিও গেরুয়াশিবিরের দাবি, দিলীপের ডাকা বৈঠকে উপস্থিত থাকার কথাই নয়। কারণ, তিনি রাজ্য কমিটির সদস্য নন। অনুপস্থিত রাজীবও রাজ্য কমিটির পদাধিকারী নন।

Post a Comment